| মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
কোয়াবের নির্বাচনে থাকছেন না তামিম, সভাপতি প্রার্থী যারা
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কাঠামোতে আসবে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নির্বাচনে নেই সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদ। নতুন করে গঠিত হতে যাওয়া কমিটিতে থাকবে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য।
কোয়াবের বর্তমান কমিটির আহবায়ক সেলিম শাহেদ ও মিনহাজুল আবেদিন নান্নুর সভাপতি পদপ্রার্থী হওয়ার কথা জানা গিয়েছে। যদি এখনো সেলিম শাহেদ নমিনেশন ফর্ম নেননি। এছাড়া সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ মিঠুনের কথা জানা গিয়েছে।

এদিকে, সাধারণ সদস্যের বিষয়ে তিন ধরনের ক্যাটাগরি রাখা হয়েছে। প্রথমে রাখা হয়েছে আজীবন সদস্যপদ ক্যাটাগরি। যেখানে জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা ৫০ হাজার টাকার বিনিময়ে এই পদ নিতে পারবেন। আর জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের গুনতে হবে ১ লাখ টাকা। এই ক্যাটাগরিতে যারা থাকবেন তাদের বাৎসরিক ফি দেওয়া লাগবে না এবং পূর্ণ ভোটের অধিকার দেওয়া হবে।
Posted ৫:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam