শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেপালে আটকা পড়েছে বাংলাদেশ ফুটবল দল,আজকের যাত্রা স্থগিত

  |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

নেপালে আটকা পড়েছে বাংলাদেশ ফুটবল দল,আজকের যাত্রা স্থগিত

নেপাল জাতীয় দলের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। নেপালে বিক্ষোভ ও সংঘর্ষের কারণে আজকের দ্বিতীয় ম্যাচ বাতিল হওয়ার পর যাত্রা একদিন এগিয়ে আনা হয়েছিল। নেপালে ‎স্থানীয় সময় আজ মঙ্গলবার বেলা ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু নেপালে সংঘাত আরো বাড়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেজন্য বাংলাদেশ ফুটবল দলেরও আজ দেশে ফেরা হচ্ছে না।

আজ দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বাফুফের অফিশিয়াল ফেসবুক পেজে আজ বিকালে বলা হয়েছে, ‘নেপালে বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজকের বাংলাদেশে যাত্রা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশের দূতাবাস ও অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি পর্যবেক্ষণ করছে। স্থানীয় কর্তৃপক্ষ অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে যে আমাদের দল তাদের বর্তমান অবস্থানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত আছে। আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক দৃষ্টি রাখছি এবং এ বিষয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ সবাইকে জানিয়ে দেয়া হবে

Facebook Comments Box
advertisement

Posted ১১:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com