শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রহস্যঘেরা গল্পে তানজিন তিশার ‘ফান্দা’

  |   বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   211 বার পঠিত

রহস্যঘেরা গল্পে তানজিন তিশার ‘ফান্দা’

নাটকটিতে তানজিন তিশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল বাসার। সম্প্রতি প্রকাশ হয়েছে নাটকের টিজার। এতে দেখা যায় এক ভয়ংকর দৃশ্য, অন্ধকারের মাঝে মানুষের মাথার খুলির ওপর মোমবাতি জ্বালাচ্ছেন খায়রুল বাসার। আকাশে মেঘ জমে আছে, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ খুলির ভেতর থেকে ভেসে আসে আওয়াজ, ‘কিরে খুলি, নিবি না?’ সেই আওয়াজ শুনেই আতঙ্কে চিৎকার করে দৌড়ে পালান তিনি। দৃশ্যটি এরই মধ্যে দর্শকের মধ্যে কৌতূহল জাগিয়েছে। এ নাটকে খলিল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।

নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। তবে কিছু চরিত্র থাকে, যা হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। ‘‘খলিল’’ ঠিক তেমনই একটি চরিত্র। এটি করতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।

আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।’ নাটকে এক ডাকাত বাড়ির মেয়ের চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। তবে নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তিশার ভাষায়, ‘দর্শক নিজেরাই চরিত্রটি দেখে অনুভব করবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com