শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ম্যাচে ধীরগতিতে ব্যাটিংয়ের কারণ জানালেন লিটন

  |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

ম্যাচে ধীরগতিতে ব্যাটিংয়ের কারণ জানালেন লিটন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। যদিও টাইগারদের লক্ষ্য তাড়ায় ধীরগতিতে রান তোলা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া লিটন ম্যাচ শেষে তার ব্যাখ্যা দিয়েছেন।

লিটন বলেন, ‘আজ আমরা খুব ভালো খেলেছি। গত কয়েক বছরে আমাদের পেস বোলিং বিভাগ খুব ভালো করেছে এবং আমরা কেবল একজন লেগস্পিনার খুঁজছিলাম, রিশাদ খুব ভালো করেছে।’

আবুধাবির ধীরগতির উইকেটে এই লক্ষ্য ১৭.৪ ওভারে তাড়া করেছে বাংলাদেশ। এর আগে তারা ৪৭ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে ছিল। তারপর ৩৯ বলে ৫৯ রানের ইনিংসে দলকে জেতালেন লিটন।

উইকেট নিয়ে লিটনের ভাষ্য, ‘উইকেটটা একটু ধীরগতির ছিল, তাই মাঝের ওভারগুলোতে আমাদের সাবধানে খেলতে হয়েছে এবং বড় মাঠের সুযোগ নিয়ে সিঙ্গেলস আর ডাবলস নিতে হয়েছে।’

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com