| মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 96 বার পঠিত
বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুজন পরিচালক থাকেন। সোমবারের নির্বাচনে ২৩ জন নির্বাচিত হওয়ার পাশাপাশি ব্যবসায়ী ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক পদে মনোনয়ন দেয় এনএসসি। যদিও সন্ধ্যার এ সিদ্ধান্ত রাতে বদলে যায়। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এনএসসি।
এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, সম্প্রতি আমরা নতুন পরিচালক দেব। তাকে (ইসফাক আহসান) ঘিরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সেটির জন্যই আমরা সরিয়ে দিচ্ছি।’
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam