শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইত্যাদি এবার সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে

  |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

ইত্যাদি এবার সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে

নব্বইয়ের দশক থেকেই দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। শিকড়ের সন্ধানে স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজন হচ্ছে এর বিভিন্ন পর্ব। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নসম্পদ, আকর্ষণীয় পর্যটন কেন্দ্রসহ জনজীবনের নানা দিক দর্শকের সামনে তুলে ধরা ইত্যাদির মূল লক্ষ্য।

সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে। নদীবেষ্টিত পলি গঠিত এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের মূল প্রাণ ভাওয়াইয়া গান। মঞ্চ নির্মাণ করা হয়েছিল প্রায় দেড় শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।

ইত্যাদির দৃশ্য ধারণ উপলক্ষে কুড়িগ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ। দুপুরের পর থেকেই অনুষ্ঠানস্থলে জমে ওঠে দর্শকের ভিড়। প্রতিবারের মতো এবারো দর্শকদের জন্য ছিল বিশেষ আমন্ত্রণপত্র, যা বিলি করা হয় জেলা প্রশাসনের মাধ্যমে। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষের উপস্থিতিতে উৎসবে পরিণত হয় অনুষ্ঠানটি। স্থান সংকুলান না হওয়ায় হাজারো মানুষ বাইরে থেকেও উপভোগ করেন প্রিয় অনুষ্ঠান ইত্যাদির ধারণ পর্ব। দর্শকরা এসেছিলেন কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা থেকেও।
Facebook Comments Box
advertisement

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com