শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৫ বছর বয়সেই সেই লুবাবার বিয়ে

  |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   79 বার পঠিত

১৫ বছর বয়সেই সেই লুবাবার বিয়ে

বাংলাদেশের ছোট পর্দার একসময়ের জনপ্রিয় মুখ আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন। এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি।

মাত্র ১৫ বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সুখবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা-দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

উল্লেখ্য, এর আগে থেকেই মিডিয়া জগত ছেড়ে তার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। কিছুদিন আগে একটি দীর্ঘ পোস্টে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন লুবাবা। আর এবার তো বিয়ের কথাই প্রকাশ করলেন।

বিয়ের খবরটি শেয়ার করার পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীরা সাবেক এই শিশুশিল্পীকে অভিনন্দন জানাচ্ছেন। পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’

মোহাম্মদ ইমন নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘লুবাবার নতুন জীবনের জন্যে শুভ কামনা রইল। আসলে আল্লাহ যার হেদায়াত চায় তাকে কেউ আটকিয়ে রাখতে পারে না। দোয়া করি- এভাবেই থাকুক সবসময়।’ আনিশা জাহান নামের আরেক অনুসারী লিখেছেন, ‘আমি এটাই ধারণা করছিলাম। যাক তাড়াতাড়ি বিয়ে করেছ, সুন্নাহ পালন করেছ, খুবই ভালো লাগল।’

শেখ তনিমা মিমা নামে একজন লিখেছেন, ‘মাশাআল্লহ। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদের মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com