শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় লিগ পেছাল দুই দিন

  |   মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   84 বার পঠিত

জাতীয় লিগ পেছাল দুই দিন

সংগৃহীত ছবি

দুই দিন পিছিয়ে ১২ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। গতকাল এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।

মূলত এশিয়ান গেমস শেষ করে ক্রিকেটারদের দেশে ফেরা ও লাল বলের প্রস্তুতির জন্য কিছুটা সময় দিতে এ উদ্যোগ বোর্ডের। গেমস থেকে ক্রিকেটাররা ফিরলেও সবাইকে এনসিএলে পাওয়া যাবে না।

কারণ এইচপির ক্রিকেটারদের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে ১৪ অক্টোবর। দেশের উদীয়মান এ ক্রিকেটারদের ছাড়াই শেষ করতে হবে প্রথম শ্রেণির লিগ। রংপুর ও বরিশাল বিভাগ ছাড়া বাকি ভেন্যুতে খেলা চালাবে বিসিবির টুর্নামেন্ট কমিটি।

বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি জানান, জাতীয় লিগে সব দলে ভারসাম্য রাখতে বেশ কিছু ক্রিকেটারকে খেলতে উজ্জীবিত করা হয়েছে। মোহাম্মদ সাইফউদ্দিন যেমন বরিশাল বিভাগে খেলবেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com