শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা

  |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   65 বার পঠিত

নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা

দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় তারকাদম্পতি অনন্ত জলিল ও বর্ষা। তাদের এই প্রত্যাবর্তনে বড় ও ছোট—দুই পর্দাতেই দেখা যাবে।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তারকাজুটি জানান, নতুন একটি বিজ্ঞাপনের মাধ্যমে তারা আবার পর্দায় আসছেন। বিজ্ঞাপনটি একটি আবাসন প্রতিষ্ঠান ‘সেবা হোল্ডিংস’-এর জন্য নির্মিত হবে, যা পরিচালনা করবেন হিরু খান। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অনন্ত জলিল।অন্যদিকে, বড় পর্দায়ও তারা ফিরছেন ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার মাধ্যমে। অনন্ত জানান, গত দুই বছর ব্যবসায়িক ব্যস্ততার কারণে তারা নতুন কোনো সিনেমা মুক্তি দিতে পারেননি।

তিনি বলেন, “২০২২ ও ২০২৩ সালে আমাদের সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর আমরা নতুন কোনো সিনেমা রিলিজ করতে পারিনি। এর প্রধান কারণ ছিল আমাদের ব্যবসায়িক ব্যস্ততা। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে সিনেমার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।”তবে চলতি বছরই ‘নেত্রী: দ্য লিডার’ নিয়ে তারা দর্শকের সামনে আসবেন। সিনেমাটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এবং বর্তমানে সেন্সর বোর্ডে জমা রয়েছে। সেন্সরের অনুমতি পাওয়ার পর কোনো একটি বিশেষ উৎসবে সারা দেশে এটি মুক্তি দেওয়া হবে।

সিনেমাটির গল্প দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং একজন নারী নেত্রীর সংগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে বর্ষা নাম ভূমিকায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, আর অনন্ত জলিলকে দেখা যাবে তার বডিগার্ডের চরিত্রে।এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক মেগা প্রজেক্ট ‘অপারেশন জ্যাকপট’-এর কাজও প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ নিয়ে প্রযোজকের সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন বলে জানান অনন্ত।পাশাপাশি পরিচালক মোহাম্মদ ইকবালের সঙ্গে ‘কিলহিম-টু’ সিনেমার শুটিংয়ের সময়সূচি নিয়েও আলোচনা চলছে, যা খুব শিগগিরই চূড়ান্ত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com