শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রথমবার হৃদয় খানের সুরে কণ্ঠ দিলেন ইমরান

  |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী Hridoy Khan এবং Imran Mahmudul এবার একসঙ্গে কাজ করেছেন নতুন একটি গানে। এই প্রথমবার হৃদয় খানের সুর ও সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন ইমরান, যা দুই শিল্পীর ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে।

‘ফিরে এলে না’ শিরোনামের গানটির কথা লিখেছেন Robiul Islam Jibon। গত মাসে হৃদয় খানের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ করা হবে, যা দর্শক-শ্রোতাদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে।

হৃদয় খানের সুরে প্রথমবার কাজ করা প্রসঙ্গে ইমরান বলেন, অন্য কোনো সংগীত পরিচালকের সুরে গান গাওয়া সবসময়ই ভিন্ন রকম ভালো লাগার সৃষ্টি করে। বিশেষ করে হৃদয় খানের মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করা তার জন্য নতুন এবং স্মরণীয় অভিজ্ঞতা।

বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ইমরান মাহমুদুল। চলচ্চিত্র, নাটক ও বিভিন্ন মিউজিক প্রজেক্টে নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমায় তার কণ্ঠে গাওয়া গানও দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এদিকে আন্তর্জাতিক মঞ্চেও ব্যস্ততা রয়েছে এই শিল্পীর। আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি স্টেজ শোতে অংশ নিতে যাওয়ার কথা রয়েছে তার। এরপর ৭ মে দেশে ফিরে অসমাপ্ত কাজগুলো শেষ করে জুলাই মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com