শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেইমারকে নিয়ে আনচেলত্তির স্পষ্ট বার্তা, বদলাচ্ছে ব্রাজিলের পরিকল্পনা

  |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত

নেইমারকে নিয়ে আনচেলত্তির স্পষ্ট বার্তা, বদলাচ্ছে ব্রাজিলের পরিকল্পনা

ব্রাজিলের বিশ্বকাপ দল নিয়ে নেইমারকে ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। নানা জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তবে দল ঘোষণার আগে নেইমারকে নিয়ে নিজের পরিকল্পনা স্পষ্ট করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে ভিডিও কলে নেইমারের সঙ্গে আলোচনা করেন আনচেলত্তি। সেখানে তিনি জানান, বিশ্বকাপ পরিকল্পনায় নেইমার গুরুত্বপূর্ণ অংশ হলেও আগের মতো দলের প্রধান কেন্দ্রীয় ভূমিকায় থাকবেন না।

ওই আলোচনায় উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরও। নেইমারকে জানানো হয়, তিনি আর দলের অধিনায়ক থাকবেন না এবং শুরুর একাদশে তার জায়গাও নিশ্চিত নয়।

জানা গেছে, আনচেলত্তি ইতোমধ্যে নিজের পছন্দের একটি সম্ভাব্য প্রথম একাদশ ঠিক করেছেন, যেখানে আপাতত নেইমারের অবস্থান নিশ্চিত নয়। পাশাপাশি দলের খেলোয়াড়দের জন্য নতুন কিছু নিয়মও চালু করা হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয় থাকার নির্দেশনাও রয়েছে, যাতে খেলোয়াড়রা পুরো মনোযোগ বিশ্বকাপ প্রস্তুতিতে দিতে পারেন।

তবে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি নেইমারের অভিজ্ঞতা ও সামর্থ্যের প্রশংসাও করেছেন নতুন কোচ। তার মতে, নেইমারের ফিটনেসে উন্নতি হয়েছে এবং বিশ্বকাপে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য তার অভিজ্ঞতা মূল্যবান হবে।

আনচেলত্তি আরও বলেন, নেইমারকে শুধু বিকল্প খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে না। ম্যাচে তিনি যত সময়ই খেলুন না কেন, তার উপস্থিতি দলের জন্য কার্যকর হবে।

এদিকে সূত্র বলছে, পুরো বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছেন নেইমার। কোচিং স্টাফকে তিনি জানিয়েছেন, দলের প্রয়োজনে যেকোনো ভূমিকায় খেলতে তিনি প্রস্তুত। পরে স্কোয়াড ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। এবার তার ফেরাকে দলের জন্য একটি বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com