শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবার আইটেম গার্ল হয়ে আসছেন আলিশা

  |   বুধবার, ১৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   123 বার পঠিত

এবার আইটেম গার্ল হয়ে আসছেন আলিশা

সংগৃহীত ছবি

‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করলেও ‘এমআর-৯: ডু অর ডাই’র মাধ্যমে পর্দায় অভিষেক ঘটে আলিশা ইসলামের। সিনেমা দুটিতে তাকে ভিন্নভাবে দেখা গেলেও এবার আইটেম গার্ল হিসেবে আসছেন আলিশা।

‘ময়ুরাক্ষী’ সিনেমার ‘পিরিতের বাজার’ গানে নাচতে দেখা যাবে এই অভিনেত্রীকে। মঙ্গলবার (১৭ অক্টোবর) উত্তরায় শুটিং হয়েছে এই গানের। গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শাকিলা সাকি।

জানা গেছে, প্রধান ও পার্শ্ব চরিত্র মিলিয়ে ৫০ জন শিল্পী পারফর্ম করছেন এই গানে। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘ময়ুরাক্ষী’ সিনেমাটি নির্মাণ করছেন রাশিদ পলাশ।

আলিশা বলেন, ‘সেকাল-একালের বিভিন্ন রূপে গানটিতে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আমিও খুব রোমাঞ্চিত। কেননা এবারই প্রথমবারের মতো আইটেম গান করছি। আশা করছি, ভালো একটা সাড়া পাবো। ধামাকা কিছু হবে।’

‘ময়ুরাক্ষী’ সিনেমায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com