শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংকের নীরা এবং কন্যা ওয়েলবিংয়ের মধ্যে চুক্তি

ব্যাংক ডেস্ক   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   190 বার পঠিত

প্রাইম ব্যাংকের নীরা এবং কন্যা ওয়েলবিংয়ের মধ্যে চুক্তি

সংগৃহীত ছবি

প্রাইম ব্যাংকের নারী উদ্যোগ-নীরা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কন্যা ওয়েলবিং লি. এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

নীরা শুধু ব্যাংকিং সার্ভিস নয়, এটি নারীর জীবনের প্রতিটি ক্ষেত্রের সার্বিক কল্যাণে প্রাইম ব্যাংকের একটি ভিন্ন ধারার উদ্যোগ। এটি নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তকরণ, স্বাধীনতা, স্বাস্থ্য নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতকরণে কাজ করে।

নীরা’র প্রধান উদ্দেশ্য-নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন ও স্বাবলম্বী হয়ে নিজেদের অর্থ-সম্পদ নিজেরাই ব্যবস্থাপনা করতে পারে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের নীরার গ্রাহকরা কন্যা হেলথ কার্ডে ২০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং কন্যা ওয়েলবিং লি. এর এক্সিকিউটিভ ডিরেক্টর কানিজ ফাতেমা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় প্রাইম ব্যাংকের হেড অব অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন এবং কন্যা ওয়েলবিং লি. এর ডিরেক্টর ফেরদৌস বাপ্পীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com