পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

অর্থনীতি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   প্রিন্ট  

Pubali Bang

সংগৃহীত ছবি

পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (পিবিটিআই) পৃষ্ঠপোষকতায় Foundation Training for Junior Officer & Junior Officer (Cash) শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উপ-মহাব্যবস্থাপক রতন কুমার শীল।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ব্যাংকের মিশন ও ভিশন বাস্তবায়নের লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি ব্যাংকের মুনাফা ও সক্ষমতা অর্জনের জন্য চ্যালেঞ্জ গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন। ব্যাংকের অর্থ যথাযথভাবে বিনিয়োগ, শ্রেণিকৃত ঋণ কমানো এবং সব ধরনের অব্যবস্থাপনা দূরীকরণে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের জন্য সবাইকে তিনি দিক-নির্দেশনা প্রদান করেন। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের মোট ২৭ জন কর্মকর্তা অংশ নেন।

Facebook Comments Box

Posted ১২:০৪ PM | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#