শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাকিস্তানের বিপক্ষে অনিশ্চিত করুনারত্নে

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   244 বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে অনিশ্চিত করুনারত্নে

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত শ্রীলঙ্কার অভিজ্ঞ ওপেনার ও অধিনায়ক দিমুথ করুনারত্নে। লঙ্কান ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলেছেন করুনারত্নে। তবে ওই টুর্নামেন্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ফাইনাল মিস করেন তিনি। প্রথম টেস্টের ১৪ ও ১৫ জুলাই কলম্বোয় ফিটনেস পরীক্ষা দেবেন তিনি। ওই পরীক্ষায় পাস করলে দলের সঙ্গে গলে যাবেন। শ্রীলঙ্কা ও পাকিস্তান দুই টেস্টের প্রথমটি খেলতে নামবে ১৬ জুলাই।

লঙ্কান বোর্ডের সূত্র জানিয়েছে, দিমুথ যদি খেলতে না পারেন তাহলে প্রথম টেস্টে তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ধনাঞ্জয়া ডি সিলভা। বর্তমানে তিনি টেস্ট দলের সহ অধিনায়ক।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাচক রুমেশ কালুভিতারানা ও কোচ ক্রিস সিলভারউড নাকি প্রথম টেস্টের একাদশ ঠিক করে ফেলেছেন। শুধু করুনারত্নের ফিটনেস টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় আছেন তারা।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com