শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাচ ’৯৮ এর ফ্র্যাঞ্চাইজি ফুটবল

খেলাধূলা ডেস্ক   |   শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   71 বার পঠিত

ব্যাচ ’৯৮ এর ফ্র্যাঞ্চাইজি ফুটবল

সংগৃহীত ছবি

রাজধানীর ১০০ ফিট মাদানী এভিনিউয়ের গ্রিনভিল আউটডোরে আজ শুক্রবার শুরু হয়েছে নাভানা ইকোরিসোর্ট ব্যাচ ৯৮-২০০০ ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট। গত কয়েক বছরের ধারাবাহিকতায় সারা দেশের এসএসসি ১৯৯৮ সালের ছাত্র-ছাত্রীরা এবারও আয়োজন করেছে এই ফুটবল প্রতিযোগিতা।

টুর্নামেন্টে সারা দেশ থেকে আসা ১৫টি দল প্রথমে রাউন্ড রবিন লিগে ভাগ হয়ে খেলবে। এরপর হবে নক আউট পর্ব। পয়েন্ট টেবিলের সেরা চারটি দল উঠবে নক আউট পর্বে। এই দলগুলোকে নিয়ে হবে সেমিফাইনাল ও ফাইনাল।

এর আগে রাজধানীর বোট ক্লাবে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও ফিরোজ মাহমুদ টিটু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নাভানা গ্রুপের সিইও লে. কমান্ডার মোহাম্মদ তাহসিন আমিন, ’৯৮ ব্যাচের অ্যাডমিন ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুশফিকুল ইসলাম। প্রতিযোগিতার সহ-পৃষ্ঠপোষকতা করছে ট্রাস্ট অটো কার, হ্যামস গ্রুপ, কুমিল্লা সিটি করপোরেশন। দুই দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল শনিবার।

এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন দেখে দারুণ খুশি কিংবদন্তি শেখ মোহাম্মদ আসলাম, ‘এরা কেউই পেশাদার ফুটবলার না। কিন্তু ফুটবলকে ভালোবেসে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করছে। তাদের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবীদার।’

Facebook Comments Box
advertisement

Posted ২:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com