শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মহাব্যবস্থাপক হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের দুই ডিজিএম

ব্যাংকের খবর ডেস্ক   |   শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   124 বার পঠিত

মহাব্যবস্থাপক হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের দুই ডিজিএম

সংগৃহীত ছবি

মোহাম্মদ সালাহউদ্দিন রাজীব পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে তিনি একই ব্যাংকে আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক (ইনচার্জ) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ২০০২ সালে আইআইসিটি, বুয়েটে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময় তিনি ২০০৯ সালে জনতা ব্যাংক পিএলসিতে প্রিন্সিপাল অফিসার (এইচএমই) হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ২০১২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেন। তিনি বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক (ইনচার্জ), হেড অব আইসিটি, হেড অব রেমিট্যান্স, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) এবং সাইবার সিকিউরিটি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে মো. মামুনুর রশীদ পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে তিনি একই ব্যাংকে আইসিটি বিভাগের উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০২ সালে একটি সফটওয়্যার কোম্পানিতে তার চাকরি জীবন শুরু করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com