ব্যাংকের খবর ডেস্ক | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 87 বার পঠিত
সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে ‘এসএমই খাতে মাঝারি থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নে চাহিদা এবং সরবরাহের ব্যবধান চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণার মাঠপর্যায়ের জরিপ কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি সিএমএসএমই উদ্যোক্তাদের সঙ্গে ফোকাস গ্রুপ ডিসকাশনের আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক মো. শামস্ তিবরীজ ভূঁইয়া এবং মো মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam