বিনোদন ডেস্ক | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 93 বার পঠিত
সংগৃহীত ছবি
বিজয় দিবস উপলক্ষে টিভিতে থাকছে নানা পরিবেশনা। চ্যানেল আইয়ে সকাল ৭টা ৩০ মিনিটে এ উপলক্ষে প্রচার হবে গান দিয়ে শুরুর বিশেষ পর্ব। এ পর্বে অংশ নেবেন ফেরদৌস আরা। দেশাত্মবোধক গান ‘পরীবানু’ দিয়ে আয়োজন শুরু করবেন তিনি। এতে তাঁর সঙ্গে গাইবে ‘সুরসপ্তক’-এর শিল্পীরা।
এ ছাড়া একই আয়োজনে তিনি শোনাবেন ‘জয় হোক’, ‘গর্ভধারিণী মা’, ‘বাংলা আমার মায়ের কোলের নবজাতকের হাসি’ গানগুলো।এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘কণ্ঠে বিজয়ের সুর’। রাত ১১ টা ৩০ মিনিটে ‘এ লগন গান শোনাবার’ সংগীতানুষ্ঠানে গাইবেন আতিক ও চম্পা বণিক।
অভিজিৎ চক্রবর্তী জিতুর মিউজিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী লীনু বিল্লাহ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা, শওকত আলী ইমন এবং আরটিভি বাংলার গায়েন ও আরটিভি ইয়াং স্টার শিল্পীবৃন্দের সমবেত কণ্ঠে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ গানটি আজ ফিলার হিসেবে আরটিভিতে প্রচার হবে।
এশিয়ান টিভিতে রাত ১০টা ৫০ মিনিটে প্রচার হবে লাইভ সংগীতানুষ্ঠান ‘এশিয়ান মিউজিক’। এতে গাইবেন মোমিন বিশ্বাস ও নোশিন তাবাসসুম স্মরণ। স্মরণের কণ্ঠে শোনা যাবে ‘সবকটা জানালা খুলে দাওনা’, ‘একাত্তরের বীর বাহিনী আমি’, ‘এক নদী রক্ত পেরিয়ে’, আর মোমিন গাইবেন ‘সূর্যোদয়ে তুমি’, ‘মা গো ভাবনা কেন’, ‘এই তো আমার দেশ’।
Posted ৩:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam