সোশ্যাল ইসলামী ব্যাংকে কোনো তারল্য সংকট নেই, দাবি কর্তৃপক্ষের

ব্যাংকের খবর ডেস্ক   |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   260 বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকে কোনো তারল্য সংকট নেই, দাবি কর্তৃপক্ষের

সংগৃহীত ছবি

সোশ্যাল ইসলামী ব্যাংক কোনো তারল্য সংকটে নেই বলে দাবি করেছে ব্যাংকটির কর্তৃপক্ষ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ব্যাংকের সব কার্যক্রম ও লেনদেন নিয়মিত, স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যে চলছে। এ ছাড়া আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স আহরণসহ নানাবিধ ব্যাংকিং সূচকে ব্যাংকটির ইতিবাচক ধারা অব্যাহত আছে। এখন পর্যন্ত ব্যাংকের কোনো শাখা, উপশাখা বা এজেন্ট আউটলেটে কোনো গ্রাহক টাকা উত্তোলন করতে এসে কিংবা এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে ফেরত এসেছেন এমন কোনো ঘটনাও ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সোশ্যাল ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে। আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণে বাৎসরিক লক্ষ্যমাত্রা অনেক আগেই অর্জিত হয়েছে। তা ছাড়া ব্যাংকের বিভিন্ন তারল্য সূচক অর্থাৎ ঋণ আমানত অনুপাত, এলসিআর, এনএসএফআর, লিভারেজ অনুপাত ইত্যাদিতেও উন্নতি ঘটেছে। ২০২৩ সালে রেমিটেন্স আহরণে সোশ্যাল ইসলামী ব্যাংক এক বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ২০২২ সালের তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ৪০০ শতাংশ।

এতে আরও বলা হয়, সব পর্যায়ে ব্যাংকটির জনসম্পৃক্ততা বেড়েছে। গত এক বছরে সোশ্যাল ইসলামী ব্যাংক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ব্যাংকিং সেবায় নিয়ে এসেছে। তাদের জন্য বিশেষ বিশেষ সেবা চালু করেছে ব্যাংকটি। নিয়ে এসেছে ছাত্র-শিক্ষক, সিনিয়র সিটিজেন, হকার, ড্রাইভারসহ নানান শ্রেণি-পেশার জানুষের জন্য জনবান্ধব বেশ কিছু আমানত ও বিনিয়োগ প্রকল্প। ফলে বিগত বছরের তুলনায় ২০২৩ সালে অধিক সংখ্যক নতুন গ্রাহক এই ব্যাংকে হিসাব খুলেছে। ফলে ব্যাংকটির তারল্য প্রবাহ স্বাভাবিক আছে এবং গ্রাহকগণ স্বাভাবিক লেনদেন করতে পারছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩১ পিএম | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com