শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশে ফিরেই পরীমণিকে সিনেমায় নেবেন কাজী মারুফ

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   82 বার পঠিত

দেশে ফিরেই পরীমণিকে সিনেমায় নেবেন কাজী মারুফ

সংগৃহীত ছবি

একটা লম্বা সময় ধরেই চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক কাজী মারুফ। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন তিনি।

তবে খুব শিগগিরই দেশে ফিরছেন এই নায়ক। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হতে যাচ্ছে কাজী মারুফ অভিনীত ‘রাজা গোলাম’ শিরোনামের সিনেমার শুটিং। সিনেমাটির জন্য নায়িকা হিসেবে বর্তমান সময়ের চিত্রনায়িকা পরীমণিকে চাচ্ছেন তিনি।

১০ বছর আগে ‘রাজা গোলাম’ সিনেমার শুটিং শুরু করেছিলেন মারুফ। কিন্তু শেষ পর্যন্ত তা আর শেষ হয়নি। নায়কেরই প্রযোজনায় এই সিনেমার পরিচালক ছিলেন বিদ্যুত। তবে এবার নতুন করে সিনেমার গানের রেকর্ডিং করা হয়েছে। পরিবর্তন হয়েছে গল্প ও পরিচালকের। কাজী হায়াৎ এটি নির্মাণ করবেন।

জানা গেছে, ‘রাজা গোলাম’ সিনেমায় নায়িকা হিসেবে পরীমণিকে চাওয়া হচ্ছে। এরই মধ্যে পরীর সঙ্গে কথা বলেছেন মারুফ।

বর্তমানে মারুফ আমেরিকা রয়েছেন। আসছে জানুয়ারির শেষের দিকে দেশে ফিরবেন তিনি। যদি সব ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি সিনেমার শুটিং করতে চান এই নায়ক।

এ প্রসঙ্গে কাজী মারুফ বলেন, ‘‘রাজা গোলাম’ সিনেমাটি নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন। নিজের মতো করে গল্প তৈরি করেছিলাম। তখন কাজটি শেষ করতে পারিনি। এবার সব গুছিয়ে তবে শুটিং শুরু করব। তখন গান তৈরি করেছিলাম। তবে সময়ের চাহিদার কারণে নতুন করে গান করছি। বাবাকে দিয়ে গল্পেও কিছুটা পরিবর্তন এনেছি। দেশে ফিরেই পরীমণিকে চুক্তিবদ্ধ করব।’’

Facebook Comments Box
advertisement

Posted ৩:০০ অপরাহ্ণ | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com