শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রেমিকার মৃত্যু, নিজের দায় স্বীকার করলেন ‘পুষ্পা’ অভিনেতা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   65 বার পঠিত

প্রেমিকার মৃত্যু, নিজের দায় স্বীকার করলেন ‘পুষ্পা’ অভিনেতা

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’য় আল্লু অর্জুনের সহশিল্পী হিসেবে অভিনয় করেন অভিনেতা জগদীশ ভাণ্ডারিও। পুরো সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে সমানতালে কাজ করে যান তিনি। সম্প্রতি এই অভিনেতাকে প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, জগদীশের প্রেমিকার বয়স ছিল ২৯ বছর। বাড়িতেই আত্মহত্যা করেন তিনি। মেয়ের মৃত্যুর পর পুলিশের দ্বারস্থ হন তার বাবা। অভিযোগ দায়ের করেন জগদীশের বিরুদ্ধে।

অভিযোগে উল্লেখ করেন, বারবার প্রেমিকাকে হুমকি দিতেন জগদীশ। অপদস্থও করতেন। অভিনেতার অত্যাচারেই নিজেকে শেষ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তার মেয়ে। হেনস্থা, অত্যাচার, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছেন তিনি।

পুলিশের জিজ্ঞাসাবাদে ‘আত্মহত্যার প্ররোচনা’ ও ‘ব্ল্যাকমেইল’ করার দায় স্বীকার করেছেন তিনি। জিজ্ঞাসাবাদে জগদীশ বলেন, ‘আমার সঙ্গে দূরত্ব তৈরি করার পর মেয়েটিকে আমি হুমকি দিয়েছি। কারণ সে অন্য ছেলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিল, যা আমি সহ্য করতে পারিনি। আমার কাছে ফিরে আসার জন্য ছবিগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইল করেছি।’

জগদীশের প্রেমিকা জুনিয়র এক নারী আর্টিস্ট ছিলেন। যার সঙ্গে কয়েক বছর সম্পর্কে ছিলেন অভিনেতা। কিন্তু এই সম্পর্ক ভেঙে যাওয়ায় তাদের ব্যক্তিগত ছবি দিয়ে ব্ল্যাকমেইল করতেন জগদীশ। শুধু তাই নয়, এসব ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি।

এসবের জেরেই গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেন ওই নারী শিল্পী। পরে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে জগদীশের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড ১৭৪ ধারায় মামলাটি দায়ের করেছে জুনিয়র এই শিল্পীর বাবা। তারপর তদন্ত শুরু করলে বেশ কিছু প্রমাণ পাওয়ার পর পুলিশ জগদীশকে গ্রেপ্তার করে। যদিও শুরুতে আনীত সব অভিযোগ অস্বীকার করেছিলেন জগদীশ।

প্রসঙ্গত, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমায় কেশব চরিত্রে অভিনয় করেন জগদীশ। সিনেমাটিতে আল্লু অর্জুনের বন্ধুর চরিত্রে অভিনয় করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com