শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জর্জিয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান মারা গেছেন

প্রবাস ডেস্ক   |   রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   76 বার পঠিত

জর্জিয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান মারা গেছেন

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সিনেটর শেখ রহমানের ভগ্নিপতি ও জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান মারা গেছেন। আটলান্টার নর্থসাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যু হয়।

কয়েক সপ্তাহ আগে ওই হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর ৭২ বছর বয়সী মিন্টু রহমান আর সুস্থ হয়ে উঠতে পারেননি। মৃত্যুকালে তিনি স্ত্রী নাদিরা রহমান (জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি) এবং এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শনিবার দুপুরে আটলান্টার মুসলিম সেন্টারে জানাজার পর বেথেলহেমের নিউ মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।

নরসিংদী জেলার কবি ও ষাটের দশকে কৃষক সমিতির নেতা গোলাম রহমানের ছেলে মিন্টু রহমান যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসতি গড়লেও সাংগঠনিক দক্ষতা ও নীতিবাদ মানুষ হিসেবে পুরো উত্তর আমেরিকাতেই বিশেষভাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com