শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হিন্দি সিনেমা দেখা নিয়ে কেন এমন বললেন নাসিরুদ্দিন শাহ?

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত

হিন্দি সিনেমা দেখা নিয়ে কেন এমন বললেন নাসিরুদ্দিন শাহ?

সংগৃহীত ছবি

স্পষ্ট কথা বলার জন্য বলিউডে আলাদা একটা পরিচিতি আছে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের। সিংহভাগ সময়েই তার বলা কথা নিয়ে আলোচনা হয়। কিন্তু নিজের মতামত থেকে কখনও পিছু হটেননি তিনি।

সম্প্রতি ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন, বলিউডের সিনেমা নিয়ে তিনি হতাশ। বরং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে বলেই তিনি মনে করেন।

নাসিরুদ্দিন বলেন, ‘গত ১০০ বছর ধরে একই রকম সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এতগুলো বছর পেরিয়ে এসেও বিশেষ বদল নেই। একই ধাঁচের গল্প এবং বানানোর পদ্ধতিও এক রকম। ঠিক এই কারণে হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছি।’

প্রতি বছর অনেক হিন্দি ছবিই মুক্তি পায়। কোনোটি আবার ভালো ব্যবসাও করে। এ প্রসঙ্গে ‘মাসুম’খ্যাত অভিনেতা বলেন, কিছু সিনেমা হিট করে কারণ সেগুলোর সঙ্গে দর্শক নিজেকে মেলাতে পারে। কিন্তু বাণিজ্য সফল মানেই এই নয় যে সিনেমা গুণমানের দিক থেকে ভালো।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com