শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভাষা শহিদদের প্রতি জনতা ব্যাংকের শ্রদ্ধা

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   67 বার পঠিত

ভাষা শহিদদের প্রতি জনতা ব্যাংকের শ্রদ্ধা

সংগৃহীত ছবি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জনতা ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমানের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. আব্দুল জব্বার, পরিচালক অজিত কুমার পাল এফসিএ, কে এম শামছুল আলম, মো. আব্দুল মজিদ, মোহাম্মদ আসাদ উল্লাহ এ সময় ব‌্যাংকের ডিএমডি, জিএম, সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জনতা ব‌্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান বলেন, যারা বাংলা ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, সেইসব বীর শহীদদের জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

ব‌্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. আব্দুল জব্বার বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৭ অপরাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com