শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংকাস্যুরেন্স পরিষেবা উদ্বোধন করল সিটি ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   সোমবার, ০৪ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   80 বার পঠিত

ব্যাংকাস্যুরেন্স পরিষেবা উদ্বোধন করল সিটি ব্যাংক

সংগৃহীত ছবি

সিটি ব্যাংক প্রথম জীবন বীমা পলিসি বিক্রি করে ব্যাংকাস্যুরেন্স সেবা চালুর মাধ্যমে একটি ঐতিহাসিক মাইলফলক ঘোষণা করেছে। এই যুগান্তকারী মুহূর্তটি সিটি ব্যাংকের মূল্যবান গ্রাহক এবং তাদের প্রিয়জনদের আর্থিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান, এএমডি এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাহিয়া জুনেদ, এএমডি এবং চিফ অপারেটিং অফিসার আশানুর রহমান, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার অরূপ হায়দার, রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ মাহফুজুর রহমান, অপারেশনস প্রধান এবং সিটি ব্যাংক পিএলসির চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার সুবীর কুমার কুন্ডু, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যাংকাস্যুরেন্স ব্যবসার প্রধান আহমেদ ইসতিয়াক মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি মাশফিকুর রহমান এবং সামীউর রহমান মেহেদী।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com