শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   73 বার পঠিত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

বুধবার (২৭ মার্চ) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।

মহিববুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রীসহ অন্যান্য সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। শেখ হাসিনার বাংলাদেশে কেউ দুর্যোগের কারণে না খেয়ে থাকবে না।

গত ২৫ মার্চ কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত এলাকায় টিন, শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্রতিদিন ইফতারিসহ খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৬ অপরাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com