ব্যাংকের খবর ডেস্ক | রবিবার, ৩১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 146 বার পঠিত
সংগৃহীত ছবি
অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় ঢাকায় মিরপুরের উত্তর পীরেরবাগ, ফেনীর দাগনভূঞা, চাঁদপুরের জগতপুর, নোয়াখালীর ছাতারপাইয়া এবং টাঙ্গাইলের এলেঙ্গায় এক্সিম ব্যাংকের পাঁচটি উপশাখা উদ্বোধন করা হয়েছে।
গতকাল প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপশাখাগুলো উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা।
Posted ১:৩৩ পিএম | রবিবার, ৩১ মার্চ ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam