| সোমবার, ২৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 379 বার পঠিত
সংগৃহীত ছবি
ওয়েব নিউজ ডিজাইন নামক একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানির নিউজ সংক্রান্ত প্রজেক্টের মোটা অঙ্কের একটি পেমেন্ট আজ ২৪ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে প্রজেক্ট সঞ্চালক সুজন শর্মা নিকট পাঠানো হয়।
কিন্তু বিকাশ নম্বর ভুল হওয়ার কারণে ওয়েব নিউজ ডিজাইন নামক ডেভলপমেন্ট কোম্পানির পাঠানো ওই অর্থ পাবনার চাটমোহর উপজেলার এক বিকাশ ব্যবহারকারীর অ্যাকাউন্টে চলে যায়।
তবে ভুল নাম্বারে চলে যাওয়া অর্থ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ফেরত দিয়েছেন ওই বিকাশ ব্যবহারকারী।
জানা যায়, অর্থ ফেরত দেওয়া এই বিকাশ ব্যবহারকারীর নাম মো. আরিফুল ইসলাম (সুজন)। যিনি পেশায় একজন ফ্রিল্যান্সার।
এ প্রসঙ্গে জানতে চাইলে আরিফুল ইসলাম বলেন, আমার বিকাশ অ্যাকাউন্টে একটি অপরিচিত নম্বর থেকে কোন প্রজেক্টের এক মাসের স্যালারি প্রবেশ করে। আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা প্রবেশ করার পর থেকেই আমি অপেক্ষা করি, কখন আমার অ্যাকাউন্টে ভুল করে টাকা পাঠানো ব্যক্তি আমার সাথে যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে আমি টাকা ফেরত দিয়েছি।
আরিফুল ইসলাম আরো বলেন, আমার কাছে যে অর্থটি এসেছিল এটি কোন প্রজেক্ট সঞ্চালকের এক মাসের পরিশ্রমের অর্থ। কোনোভাবেই এই অর্থ আমি আমার কাছে রাখতে পারি না।
এ ঘটনার প্রেক্ষিতে আরিফুল ইসলাম এভাবে ভুল করে কোন নম্বরে টাকা চলে যাওয়ার পরে টাকা ফেরত আনার টেকনিক্যাল সিস্টেম আরো আধুনিক এবং দ্রুততম করার জন্য বিকাশ কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam