মাছ-পোনা উদ্ধারসহ ২৪ ঘণ্টায় নৌপুলিশের অভিযানে ১৩৮ জন আটক

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত

মাছ-পোনা উদ্ধারসহ ২৪ ঘণ্টায় নৌপুলিশের অভিযানে ১৩৮ জন আটক

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় নৌপুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ১৩৮ জনকে আটক করেছে নৌপুলিশ।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে নৌপুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় নৌপুলিশের বিভিন্ন অভিযানে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ১ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৪০ মিটার অবৈধ জাল, ১ হাজার ৪৯৮ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির বাগদা রেণু পোনা ৫৬ হাজার ৫শ পিস এবং ৭টি ঝোপ ধ্বংস করা হয়।

এই অভিযানে আটক ১৩৮ জন আসামির মধ্যে ৮ জনের বিরুদ্ধে ৪টি মৎস্য মামলা দায়ের, ৭ জন আসামির বিরুদ্ধে ৪টি বেপরোয়া নৌযান গতি মামলা, ৯৮ জন আসামি ও ৫০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে ৫০টি প্রসিকিউশন দাখিল, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ জন আসামিকে ৪০ হাজার টাকা জরিমানা, ১৩ জন আসামিকে মুচলেকায় খালাস দেওয়া এবং ৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

উল্লেখ্য, জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেণূ পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৩ এএম | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com