ওমানে বৈশাখি মেলার আয়োজন করছেন প্রবাসীরা

প্রবাস ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত

ওমানে বৈশাখি মেলার আয়োজন করছেন প্রবাসীরা

সংগৃহীত ছবি

ওমানে বৈশাখি মেলার আয়োজন করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে আগামী শুক্রবার (১৯ এপ্রিল) পাঁচ তারকা বিশিষ্ট আল নাহাদা রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈশাখি মেলা।

রঙিন, বর্ণিল ও স্বপ্নিল এই মেলার বর্ণাঢ্য আয়োজন সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ওমানে বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা। বিদেশের মাটিতে ওমানে এই বৈশাখি মেলাই প্রমাণ করবে দেশীয় সংস্কৃতি বিকাশে প্রবাসীরা কতটা আন্তরিক।

সম্প্রতি সোশ্যাল ক্লাবের কনফারেন্স হলে ক্লাবের চেয়ারম্যানের সভাপতিত্বে ক্লাবের নির্বাহী সদস্য ও কমিউনিটি নেতাদের সঙ্গে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় এতে ক্লাবের সকল নির্বাহী সদস্য ও কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, এ আর সবুজ শিকদার, নূর হোসেন তালুকদার, ইয়াসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান, কাজী রাশেদ, শাহাবুদ্দিন,রোকনউদ্দিন ও তহিদুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সবার প্রত্যাশা, সর্বকালের সর্বসেরা হবে এই বৈশাখি মেলা। এই মেলায় থাকবে দেশের প্রতিটি অঞ্চলের খাবারের দোকান। ইতোমধ্যে স্টল বুকিং দিয়েছে ব্রান্ডেড কয়েকটি রেস্টুরেন্ট। যেখানে পাওয়া যাবে কম খরচে প্রতিটি অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার। আরও থাকছে অগণিত দেশীয় পণ্যের সমাহার। অল্প সংখ্যক স্টল খালি আছে, যা আগে এলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৯ পিএম | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com