শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকা ওয়াসার পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ১৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত

ঢাকা ওয়াসার পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক

সংগৃহীত ছবি

সর্বোচ্চ অনলাইন বিল সংগ্রহের জন্য পরপর দুই বছর ব্র্যাক ব্যাংককে সম্মাননা দিয়েছে ঢাকা ওয়াসা। পেমেন্ট গেটওয়ে ও মোবাইল অ্যাপ ‘আস্থা’র মাধ্যমে ঢাকা ওয়াসার বিল সংগ্রহের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরে অবদানের স্বীকৃতিস্বরূপ এই প্রশংসাপত্র দেয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ব্র্যাক ব্যাংকের ডিএমডি মো. সাব্বির হোসেনের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑস্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সুজিত কুমার বালা প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩১ অপরাহ্ণ | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com