শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপি নিউ ইংল্যান্ড শাখার ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন

প্রবাস ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত

বিএনপি নিউ ইংল্যান্ড শাখার ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন

সংগৃহীত ছবি

বিএনপি নিউ ইংল্যান্ড শাখা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কমনা, খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বোস্টন শহরের একটি মিলনায়তনে নিউ ইংল্যান্ড শাখার সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিপুর পরিচালনায় ভার্চুয়ালি প্রধান বক্তা ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দীন স্বপন।

প্রধান অতিথি ছিলেন কানাডা থেকে আগত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা কাজী নুরুজ্জামান, শাহাদত সরোয়ারদী, রহিদুল ইসলাম ও নওশাদ উল্লাহ। আরও বক্তব্য দেন মনিরুল হাসান, আজাদুর রহমান, মকসুদুল হক, আসিকুর রহমান, মিজানুল হক, নেজেদা আলম ও রোকেয়া জামান এলিজা প্রমুখ।

সভাশেষে সংগীত পরিবেশন করেন ড. মিজানুল হক চৌধুরী।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com