শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমিরাতে বৃহস্পতিবার রাতে পালিত হবে পবিত্র আশুরা

প্রবাস পাতা ডেস্ক   |   বুধবার, ২৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   138 বার পঠিত

আমিরাতে বৃহস্পতিবার রাতে পালিত হবে পবিত্র আশুরা

সংগৃহীত ছবি

আমিরাতে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে বিশেষ পূণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।

মহররম মাসের ১০ তারিখ কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় পবিত্র আশুরা। তবে ইসলামের ইতিহাসে এ দিনটি অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে রয়েছে।

আশুরা উপলক্ষ্যে দুটি রোজা রাখতে হয়। শরিয়তের বিধান হলো- মহররমের ৯ ও ১০ তারিখ অথবা ১০ ও ১১ তারিখ দুটি রোজা রাখা। কেননা ইহুদিরা একটি রোজা রাখে। তাদের বৈসাদৃশ্যের জন্য দুটি রোজা রাখার কথা বলা হয়েছে। (মুসনাদে আহমদ: ২১৫৪)

প্রতিবছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটি স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবেন।

অনেকে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য এ রাতে নফল নামাজ আদায় করে থাকেন। এই পৃথিবী সৃষ্টি, হযরত আইয়ুব (আ.)-এর কঠিন পীড়া থেকে মুক্তি, হযরত ঈসা (আ.)-এর আসমানে জীবিত অবস্থায় উঠে যাওয়াসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনায় মহররম মাসের ১০ তারিখ ইসলামের ইতিহাসে অবিস্মরণীয় ও মহিমান্বিত একদিন।

পৃথিবীর মহাপ্রলয় বা কিয়ামতও মহররম মাসের ১০ তারিখে ঘটবে বলে ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৫ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com