ব্যাংকের খবর ডেস্ক
মঙ্গলবার, ১৪ মে ২০২৪ প্রিন্ট
সংগৃহীত ছবি
ঢাকার আশকোনার হজ ক্যাম্পে হজ বুথ উদ্বোধন করল শরিয়াহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। গতকাল প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোহন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের উপসচিব ও আশকোনা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত থেকে হজ বুথ উদ্বোধন করেন।
হজ বুথ থেকে হজ যাত্রীদের বিনামূল্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় ও হজ সংক্রান্ত তথ্যসেবা দেয়া। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের এসইভিপি মো. মোশাররফ হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ০১:৫৩ PM | মঙ্গলবার, ১৪ মে ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com