শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শ্রীলঙ্কায় প্রথম ম্যাচেই তাওহীদের মুখোমুখি শরীফুল

  |   রবিবার, ৩০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   92 বার পঠিত

শ্রীলঙ্কায় প্রথম ম্যাচেই তাওহীদের মুখোমুখি শরীফুল

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে টাইগার ক্রিকেটারদের চাহিদা বেড়েছে। এলপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে রয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন। বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন হৃদয়, শরীফুল খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। সাকিব, মিঠুন আছেন গল টাইটান্সে।

আজ থেকে শুরু হচ্ছে জমজমাট এই টুর্নামেন্টের লড়াই। উদ্বোধনী ম্যাচেই তাওহিদ হৃদয়ের মুখোমুখি হচ্ছেন শরীফুল ইসলাম। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ রাত ৮টায় জাফনা কিংসের মুখোমুখি হবে কলম্বো স্ট্রাইকার্স।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে কিছুটা হলেও এগিয়ে থাকবে তাওহীদ হৃদয়ের জাফনা কিংস। শেষ ৫ বারের দেখায় প্রতিবারই কলম্বো স্ট্রাইকার্সকে হারিয়েছে তারা। তাই এই ম্যাচ জিতে নিজেদের রেকর্ড ধরে রাখার চেষ্টা করবে জাফনা। অন্যদিকে কলম্বো স্ট্রাইকার্স প্রথম ম্যাচে জিতে টুর্নামেন্টে দারুণ শুরু করার পরিকল্পনা নিয়ে মাঠে নামেবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com