শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৮০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

ব্যাংকের খবর ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   68 বার পঠিত

৮০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

সংগৃহীত ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। ব্যাংকের টায়ার-২-এর অধীন মূলধন শক্তিশালীকরণের লক্ষ্যে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করবে। সাত বছর মেয়াদি এই বন্ডটি হবে ফ্লোটিং রেট নন-কনভার্টিবল (রূপান্তর অযোগ্য) সাবঅর্ডিনেটেড বন্ড। এছাড়া বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে ব্যাংক এশিয়া।

‘এ’ ক্যাটেগরির ব্যাংক খাতের এ কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ১৬৫ কোটি ৯১ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৬৮০ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১৬ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৮৬০টি শেয়ার রয়েছে। ডিএসইর তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫৩ দশমিক ২২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় ৪৭ পয়সা কমেছে। অন্যদিকে ২০২৪ সালের ৩১ মার্চে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৮৫ পয়সা। ২০২৩ সালের ৩১ মার্চে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৩ টাকা ৯৮ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৭ টাকা ৪৪ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ টাকা ৭৭ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২২ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৬৯ পয়সা (ঘাটতি)। ঘোষিত এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ জুন বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান জানিয়েছে।

এর আগে ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪১ পয়সা। এছাড়া এ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৩ টাকা ৮২ পয়সা। এর আগের বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com