শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাহজালাল ইসলামী ব্যাংক-আই ফার্মার মধ্যে চুক্তি

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ১২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   192 বার পঠিত

শাহজালাল ইসলামী ব্যাংক-আই ফার্মার মধ্যে চুক্তি

সংগৃহীত ছবি

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আই-ফার্মার লিমিটেড-এর মধ্যে সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও আই-ফার্মার লিমিটেডের সিইও ফাহাদ ইফাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক কারনে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশে কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগ প্রবাহ এবং দেশের আমদানী বিকল্প খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার লক্ষ্যে এগ্রিটেক প্রতিষ্ঠান আই-ফার্মার লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংক এর মধ্যে উক্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৪ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com