শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লিন্ডে বিডির মুনাফায় ধস

পুঁজিবাজার ডেস্ক   |   সোমবার, ৩১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   214 বার পঠিত

লিন্ডে বিডির মুনাফায় ধস

সংগৃহীত ছবি

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ধস নেমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটির চলতি বছরের এপ্রিল থেকে জুন সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৯ টাকা ১৯ পয়সা; ২০২২ সালের একই সময়ে যা ছিল ১৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ প্রায় অর্ধেক কমেছে মুনাফা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ টাকা ৪১ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৩৪ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ প্রায় অর্ধেক আয় বা মুনাফা কমেছে।

মুনাফা কমার প্রান্তিকে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭৩ টাকা ৮৫ পয়সা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সময়ে ছিল ৩৯৭ টাকা ৪৪ পয়সা।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১ কোটি ৫১ লাখ ৮০ টাকা পরিশোধিত মূলধনী এই কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৩০০টি। কোম্পানির শেয়ার মূল্য ১ হাজার ৩৯৭ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটি শেয়ার হোল্ডারদের সবশেষ ২০২২ সালে ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর ২০২১ সালে ৫৫০ শতাংশ নগদ, ২০২০ সালে ৪০০ শতাংশ নগদ, ২০১৯ সালে ৫০০ শতাংশ এবং ২০১৮ সালে ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com