শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

প্রবাস ডেস্ক   |   সোমবার, ১৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   98 বার পঠিত

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্যতম সমৃদ্ধ ও সৌন্দর্যমণ্ডিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও দেশটির মুসলমানরা এ ঈদ উৎসবে শরিক হয়েছেন।

সোমবার (১৭ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদে (নেগারায়) সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ নেগারায় নামাজে অংশ নেন দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা। এদিন মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি মসজিদগুলোতে ঈদ জামাতে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরা।

নামাজ শুরুর আগে মসজিদগুলোতে বয়ান পেশ করেন ইমামরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।

রাজধানী কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন শহরে ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম, কোতারায়া বাংলা মসজিদ, ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, সেলায়ং পাছার পুচং, মালাক্কা, জহোরবারুতেও ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে অনেক জায়গায় প্রবাসী বাংলাদেশিরা পশু কোরবানি করেন।

ঈদুল আজহা উপলক্ষ্যে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান দেশটিতে বসবাসরত প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতারাও প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১২ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com