শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   104 বার পঠিত

সংগৃহীত ছবি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ জুলাই) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), পরিচালকরা- ড. আনোয়ার হোসেন খান; মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মিসেস তাহেরা ফারুক ও মিসেস জেবুন নাহার (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে. এ. এম. মাজেদুর রহমান (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন) ও নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৮ এএম | শনিবার, ০৬ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com