উথালপাতাল অবস্থা বীমার শেয়ারে

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   329 বার পঠিত

উথালপাতাল অবস্থা বীমার শেয়ারে

সংগৃহীত ছবি

ব্যাংকাসুরেন্স ইস্যুতে বীমার শেয়ারদরে ব্যাপক উত্থানপতন হচ্ছে। সরকার থেকে ব্যাংকাসুরেন্স সম্পর্কিত নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে– এমন খবরে গত বুধ ও বৃহস্পতিবার এ খাতের শেয়ারদর ও লেনদেন চাঙ্গা হয়। অবশ্য বৃহস্পতিবারই বীমা উদ্যোক্তাদের সংগঠন বিআইএ ওই নীতিমালা স্থগিতের অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে– এমন খবরে রোববার ফের উল্টো পথ ধরেছিল শেয়ারদর ও লেনদেন। তবে সোমবার আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে।

সংশ্লিষ্টরা জানান, বিআইএ মনে করছে, ব্যাংকাসুরেন্স নীতিমালার কারণে সাধারণ বীমা কোম্পানিগুলোর বীমা এজেন্ট বাবদ খরচ বেড়ে যাবে, ফলে এ খাতের কমিশন নিয়ে নৈরাজ্যকর অবস্থা তৈরি হতে পারে। তাই নীতিমালা সংশোধন চায় সংগঠনটি। এ বিষয়ে আলোচনা করে নিজেদের সুপারিশ তৈরি করতে সোমবার সব সাধারণ বীমা কোম্পানির চেয়ারম্যানকে আলোচনার জন্য ডাকে বিআইএ। অনেকের ধারণা, বৈঠকের পর এ বিষয়ে সমাধান আসছে– এমন ধারণায় বীমা শেয়ারদর বেড়েছে। ডিএসইর লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, গতকালের সার্বিক লেনদেন চিত্রের পুরো বিপরীতে ছিল বীমা খাত। যেখানে এ বাজারটিতে লেনদেন হওয়া ৩২৪ কোম্পানির শেয়ারের মধ্যে ৬৮টির দর বেড়েছে, যার মধ্যে বীমা খাতের কোম্পানিই ছিল ৪১টি। বর্তমানে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ৫৭টি। তা ছাড়া গতকাল দর হারিয়েছে বিভিন্ন খাতের ১০০টি শেয়ার, যার সাতটি ছিল বীমা খাতের। ব্যাংক ছাড়া অন্য সব খাতের অধিকাংশ শেয়ারের দর কমার কারণে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সাড়ে ৪ পয়েন্ট হারিয়েছে। যদিও বীমা শেয়ারগুলোর দরবৃদ্ধি সূচকে প্রায় ৭ পয়েন্ট যোগ করে। আবার ডিএসইর সার্বিক লেনদেন রোববারের তুলনায় ১১২ কোটি ৬৮ লাখ টাকা কমে ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকায় নেমেছে। তবে বীমা খাতের লেনদেন প্রায় ৮০ কোটি টাকা বেড়ে ২০৬ কোটি ৬০ লাখ টাকায় উন্নীত হয়েছে। দরবৃদ্ধির শীর্ষ ৩০ শেয়ারের মধ্যে ২৫টিই ছিল এ খাতের শেয়ার।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৫ এএম | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(420 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com