শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুনাফা কমলো চার বিমা কোম্পানির

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   111 বার পঠিত

মুনাফা কমলো চার বিমা কোম্পানির

সংগৃহীত ছবি

বুধবার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৫৪ পয়সা। অর্থাৎ মুনাফা ২ পয়সা করে কমেছে।

তবে চলতি বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই সময়ে মুনাফা বেড়েছে। অর্ধবার্ষিকীতে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১ টাকা ৪ পয়সা। অর্থাৎ দুই প্রান্তিক মিলে শেয়ার প্রতি আয় বেড়েছে ৪ পয়সা।

বিমা খাতের আরেক কোম্পানি দ্বিতীয় প্রান্তিকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৬৪ পয়সা। অর্থাৎ মুনাফা ২৬ পয়সা করে কমেছে।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই কমেনি বরং চলতি বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই সময়েও মুনাফা কমেছে। অর্ধবার্ষিকীতে বিমা কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ দুই প্রান্তিক মিলে মুনাফা কমেছে ৩৮ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৫৫ পয়সা। অর্থাৎ মুনাফা ১ পয়সা করে কমেছে।

দ্বিতীয় প্রান্তিকেই মুনাফা কমলেও চলতি বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই সময়েও মুনাফা সামান্য বেড়েছে। অর্ধবার্ষিকীতে বিমা কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৭ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১টাকা ২৫পয়সা। অর্থাৎ দুই প্রান্তিক মিলে মুনাফা বেড়েছে ২ পয়সা।

এছাড়াও তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৩৪ পয়সা। অর্থাৎ মুনাফা ২ পয়সা করে কমেছে।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই কমেনি বরং চলতি বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই সময়েও মুনাফা কমেছে। অর্ধবার্ষিকীতে বিমা কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৯ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৭০ পয়সা। অর্থাৎ দুই প্রান্তিক মিলে মুনাফা কমেছে ১ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com