অর্থনীতি ডেস্ক | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 97 বার পঠিত
সংগৃহীত ছবি
নবায়নযোগ্য শক্তির জন্য দেশব্যাপী আইডিয়া হান্ট প্রতিযোগিতার দ্বিতীয় অধ্যায় ‘বিচ্ছুরণ ২.০’ চালু করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল, ইয়াং বাংলা ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি সিআরআই অফিসে এই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ সময় উপস্থিত ছিলেন। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী ও ইয়াং বাংলার টিম লিডার মো. রশিদুল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন।
Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam