১৫৩৭ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   123 বার পঠিত

১৫৩৭ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

সংগৃহীত

গ্রাহকদের জন্য সেরা অভিজ্ঞতা নিশ্চিতে অনলাইন আবেদনের মাধ্যমে মাত্র তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে বিমা দাবি নিষ্পত্তি সুবিধা দিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, গ্রাহকদের জন্য দ্রুত ও ঝামেলাহীন দাবি নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা দিতে একটি কার্যকরী অবকাঠামো তৈরিতে নিয়মিত বিনিয়োগ করছে মেটলাইফ। দ্রুত বিমা দাবি নিষ্পত্তি গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিমা খাতের ওপর গ্রাহকদের আস্থা দৃঢ় করে তোলে।

১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে মেটলাইফ।

প্রায় ১০ লাখেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন বীমা প্রতিষ্ঠান।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৩ এএম | সোমবার, ২১ অগাস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(373 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com