শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ২৭ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   78 বার পঠিত

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

সংগৃহীত ছবি

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অবসায়নের আবেদন শুনানির জন্য মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

সোহরাব আলীসহ সুনামগঞ্জের ১৩ জন ক্ষতিগ্রস্থ গ্রাহকের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. খিজির আহম্মেদ চৌধুরীর একক বেঞ্চ রোববার এ আদেশ দেন।

এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।

তিনি সাংবাদিকদের বলেন, আদালত যে কোম্পানির একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন সেখানে প্রায় ৩ কোটি টাকা রয়েছে।

তিনি আরও বলেন, আবেদনকারী ১৩ জন গ্রাহক ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ২০০৮ সালে পলিসি গ্রহণ করেন। এরপর পলিসিগুলো ২০২০ সালে ম্যাচিউর হয়। কিন্তু প্রতিষ্ঠানটি পলিসিগুলোর বিপরীতে পাওনা টাকা বিগত তিন বছর যাবত পরিশোধ করছে না। এ জন্য তারা হাইকোর্টে আবেদন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১১ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com