শেয়ারহোল্ডারদের হতাশ করল প্রাইম ইসলামী লাইফ

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   233 বার পঠিত

শেয়ারহোল্ডারদের হতাশ করল প্রাইম ইসলামী লাইফ

সংগৃহীত ছবি

জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০০৭ সালে বিমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ সভায় ২০২২ সমাপ্ত বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ছয় নভেম্বর। ওই দিন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর।

কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগের ২০২০ সালে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি পাঁচ লাখ ২০ হাজার ২৩০ টি। আজ দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ৫২ টাকা ৭০ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৯ এএম | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(373 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com