নারী দিবসে ন্যাশনাল লাইফের আট নারী কর্মীকে সংবর্ধনা

বীমার খবর ডেস্ক

রবিবার, ১০ মার্চ ২০২৪   প্রিন্ট  

fair

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল পর্যায়ের আট নারী কর্মীকে সংবর্ধনা দিয়েছে জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। গতকাল কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় নরসিংদী এলাকার তৃণমূল পর্যায়ের সফল আট নারী কর্মীকে এ সংবর্ধনা দেয়া হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন সংবর্ধিত নারী কর্মীদের গোল্ড মেডেল পরিয়ে দেন। অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত ট্রেইনার চন্দ্রানী সরকার, কোম্পানির অরিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম পাটোয়ারী, এসইভিপি মো. এনামুল হক, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন ও নরসিংদীর এরিয়া প্রধান ওমর ফারুক বক্তব্য দেন।

Facebook Comments Box

Posted ০২:৫২ PM | রবিবার, ১০ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

সম্পাদক : মোঃ ইসলাম শেখ
ঠিকানা

৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭

ফোন: ০১৯১৫৩৪৪৪১৮

ই-মেইল: faroque.computer@gmail.com


#