শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত: কাজিম‌ উদ্দিন

  |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   79 বার পঠিত

বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত: কাজিম‌ উদ্দিন

বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত: কাজিম‌ উদ্দিন

বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম‌ উদ্দিন।

রোববার (২৯ ডিসেম্বর) বীমা খাতের সাংবাদিকদের সংগঠন আইআরএফ এর সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিজ্ঞাপন

কাজিম উদ্দিন বলেন, বীমা খাতে নেতিবাচক ধারণা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাইফ বীমা। অল্প কয়েকটি কোম্পানি সঠিকভাবে বীমা দাবি পরিশোধ না করায় পুরো সেক্টরে এই নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

তাই নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সব বীমা কোম্পানির উচিত বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া।

তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর এ জন্যই আমাদের কোম্পানি উত্তরোত্তর সাফল্য অর্জন করছে।

আইআরএফ’র সাধারণ সম্পাদক সাখাওয়াত সুমনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরএফ সভাপতি গাজী আনোয়ার।

বিজয়নগরে আল-রাজী টাওয়ারে সিএমজেএফ অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com