| মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 271 বার পঠিত
কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লায়
বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‘ট্রান্সকম ফুডস লিমিটেড’ ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এবার কেএফসির ৪৩ ও ৪৪তম আউটলেট চালু হলো রাজশাহীর আলুপট্টি মোড় এবং কুমিল্লার কান্দিরপাড়, নজরুল এভিনিউতে।
কেএফসি স্বপ্নের পাঠশালার পথশিশুদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি আরও স্মরণীয় ও আনন্দময় হয়ে উঠেছে। অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের জন্য পরিবেশিত হয় সুস্বাদু ও মজাদার কেএফসির খাবার।
কাস্টমারেরা উভয় স্টোরে ডাইন- ইন, টেক এওয়ে, কল ফর ডেলিভারি, kfcbd.com ও KFC APP অর্ডারের মাধ্যমে কেএফসির ফিঙ্গার লিকিং গুড ফুড উপভোগ করতে পারবেন।
ট্রান্সকম ফুডস লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত।
২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাদের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহ্বান জানিয়েছে এনবিআর।
গতকাল সোমবার এনবিআরের জনসংযোগ দপ্তর জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলপূর্বক দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয়ের সুবিধা পাচ্ছেন। এই বিষয়ে কল সেন্টার ও ই-মেইলের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে।
এনবিআর জানায়, এরই মধ্যে ই-রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আরও করদাতাবান্ধব করা হয়েছে। ই-রিটার্ন এ সফলভাবে রেজিস্ট্রেশন করতে করদাতার নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত বায়োমেট্রিক সিমের প্রয়োজন হয়। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রার্ড কি না, তা *১৬০০১# নম্বরে ডায়াল করে সহজেই যাচাই করে নিতে পারেন।
এ ছাড়া অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে যেসব করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙ্গুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি এবং সে কারণে ই-রিটার্ন সিস্টেমে এ রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam